ঐশী’র ‘মন নদী’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সংগীত শিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। তিনি এবার ‘মন নদী’ শিরোনামে নতুন গান নিয়ে আসলেন। এ গানটি লিখেছেন আব্দুল আওয়াল রিয়াজ ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম এবং সংগীতায়োজনে ছিলেন কাউসার খান।

জানা যায়, গত ১৯ আগস্ট বিকেলে এমআর বেস্ট মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

কাউসার খান বলেন, চমৎকার একটি গান হয়েছে। কথা,সুর ও গায়কী সব মিলিয়ে সবার ভালো লাগবে বিশ্বাস।

ঐশী জানান, গানটির কথা, সুর ও সংগীতায়োজন অনেকটা ভিন্নধর্মী। গাইতে আমার খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর