র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এর অভিযানে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের খানকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২২ আগস্ট) রাত ১১টায় সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৯। জুবায়ের সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকার আকরাম খানের ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম বিষয়টি নিশ্চিত করে জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার জুবায়েরকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হবে।
র্যাব তথ্যমতে জানায়, নগরীর কুমারপাড়া এলাকায় রোববার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বাধীন র্যাবের একটি দল অভিযান চালায়।
এর আগে শাহী ঈদগাহ বড়বাড়ি এলাকার রুহুল আমিনের ছেলে নাজমুল হোসেন আরমান বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর বালুচর টিবি গেইট এলাকায় হত্যাচেষ্টা ও ১ লাখ ১৫ হাজার টাকা চুরির ঘটনায় মামলা দায়ের করেন শাহপরাণ থানায়। এ মামলায় জুবায়েরকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ করা হয়।
বার্তা বাজার/এসবি