চুরির ইঞ্জিন ইউনাইটেডের ডেরায়

ইউনাইটেড এয়ারওয়েজের একটি উড়োজাহাজের ইঞ্জিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে  চুরির যে খবরে তোলপাড়, তা অসত্য বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা বলছে, ইঞ্জিনটি ইউনাইটেড এয়ারের জিম্মায় আছে।

সম্প্রতি পুনর্গঠন হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ। তুন বোর্ডের একজন সদস্যও বলেছেন, ইঞ্জিন চুরি যাওয়ার কোনো সুযোগ নেই।

ইউনাইটেড এয়ারের ৯টি উড়োজাহাজ ২০১৬ সালে হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার সময় থেকেই শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সম্প্রতি কয়েকটি অনলাইন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয় যে, এই উড়োজাহাজগুলোর একটির ইঞ্জিন বিমানবন্দর থেকে চুরি হয়েছে।

বিষয়টি জানতে চাইলে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ উল আহসান দেশের প্রথম সারির এক সংবাদ মাধ্যমকে বলেন, ‘ইঞ্জিনটা এয়ারক্রাফটের সঙ্গে নেই এটা সত্য। কিন্তু এটা চুরি বা গায়েব হয়নি। ইউনাইটেড আমাদের বলেছে, এটা তাদের হেফাজতে আছে। তবে কত দিন আগে হেফাজতে নিয়েছে, এটা আমার জানা নেই।’

তৌহিদ উল আহসান বলেন, ‘ইঞ্জিন তো ছোট কোনো জিনিস নয়, এটা তো ইচ্ছা করলেই নিয়ে যাওয়া যায় না।’

যে বিমানের ইঞ্জিন গায়েব হয়েছে বলে সংবাদ প্রচার হয়েছে, সেটি মার্কিন নির্মাতা প্রতিষ্ঠাতা ম্যাকডোনেল ডগলাসের তৈরি এমডি এইটি থ্রি মডেলের বিমান। এর মোট ওজন ৬৩ হাজার ৩০০ থেকে ৭৩ হাজার কেজি।

এ ধরনের উড়োজাহাজে ইঞ্জিন থাকে দুটি। একেকটি ইঞ্জিন কত ওজনের সে বিষয়ে জানতে চাইলে একজন পাইলট সংবাদ মাধ্যমকে  বলেন, একেকটি ইঞ্জিনের ওজন ১ হাজার ১৩৬ কেজি।

তবে ইউনাইটেড এয়ার সেই ইঞ্জিনটি কবে নিয়ে গেছে, সেটি কাজগপত্র না দেখে বলার সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।

দেশি এয়ারলাইনসগুলোর মধ্যে  ইউনাইটেড এয়ারওয়েজ প্রথম পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০০৭ সালে ব্যবসা শুরু করা এয়ারলাইনসটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায় ২০১৬ সালে। সে সময় তাদের বহরে ১০টি উড়োজাহাজ ছিল।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্চ কমিশন- বিএসইসি এয়ারলাইনসটির পর্ষদ পুনর্গঠন করে। এ  নতুন পর্ষদে ইউনাইটেড এয়ারের আগের পর্ষদের কাউকেই রাখা হয়নি। তবে দায়িত্ব নেয়ার পর এখনও পরিত্যক্ত উড়োজাহাজগুলো পরিদর্শনের অনুমতি পায়নি এয়ারলাইনসটির নতুন পর্ষদ।

আগের পর্ষদের কারও বক্তব্য জানা যায়নি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে ২০৩ কোটি ৬ লাখ ৬৯ হাজার ৪৯৩ টাকা বকেয়া থাকায় সম্প্রতি বকেয়া আদায়ে এয়ারলাইনসটির পরিত্যক্ত উড়োজাহাজগুলো নিলামে তুলতে চেয়েছিল বেবিচক। কিন্তু পরে নতুন পর্ষদের অনুরোধে আপাতত নিলাম স্থগিত রাখা হয়েছে।

সম্প্রতি বকেয়া আদায়ে এয়ারলাইনসটির পরিত্যক্ত উড়োজাহাজগুলো নিলামে তুলতে চেয়েছিল বেবিচক। কিন্তু পরে নতুন পর্ষদের অনুরোধে আপাতত নিলাম স্থগিত রাখা হয়েছে।

তিনি আরো বলেন, ‘ইঞ্জিন তো আর ছোট জিনিস না। তবে আমরা যতক্ষণ না ভেতরে যেতে পারছি বুঝতে পারছি না। নিশ্চয়ই এটা এয়ারক্রাফট থেকে খুলে রাখা হয়েছে। তবে আমি নিশ্চিত নই। তবে এটা চুরি করে কেউ নিয়ে যাবে, এটাও সম্ভব না।’

বার্তা বাজার/এসবি

 

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর