সাভারে বটগাছের ৫০ ফুট উঁচু থেকে এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ৫০ ফুট উঁচুতে অবস্থান করছিলেন আমেনা বেগম (৫০) নামের মানসিক ভারসাম্যহীন নারী।
রোববার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভারের নামাবাজার এলাকার পঞ্চবটি আশ্রমের একটি বট গাছ থেকে তাকে উদ্ধারকরা হয়।
বিকেল সাড়ে ৪ টার দিকে বটগাছ বেয়ে প্রায় ৫০ ফুট উঁচুতে উঠেছিলেন তিনি, ফায়ার সার্ভিস সূত্রে এমনটা জানা গেছে। আমেনা বেগম ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার কাশিচরচরণ গ্রামের মৃত রশিদ মিয়ার স্ত্রী। তিনি মানষিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
এ ব্যাপারে, সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, সন্ধ্যায় ওই বটগাছটিতে ওঠেন আমেনা বেগম। খবর পেয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টায় তাকে গাছ থেকে নামানো হয়। তবে তার ছেলে জানিয়েছে তার মা মানসিক রোগী।
তবে আমেনা বেগমের ছেলে মঞ্জিল জানিয়েছেন, তার মা মানসিক ভারসাম্যহীন। প্রায়ই এভাবে তিনি মাঝে মাঝে বিভিন্ন গাছে ওঠেন। তবে এতো উচ্চতার গাছে তিনি আগে কখনও ওঠেন নাই।
মোঃ আল মামুন খান/বার্তা বাজার/টি