মাদকাসক্তের ছুরিকাঘাতে নিরাময়কর্মী নিহত

মাদকাসক্তের ছুরিকাঘাতে নিহত রাজীব পাল। ছবি: বার্তা বাজার

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে মাদক নিরাময় কেন্দ্রের এক সদস্য নিহত হয়েছে। রবিবার (২২ আগস্ট) রাতে শহরের কাজী পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত রাজীব পাল (৩২) নারায়ণগঞ্জ জেলার কেশ্রী পালের ছেলে। এ ঘটনায় রাশেদ খান নামের আরো এক যুবককে গুরুতর আহতাবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানাযায়, শহরের কাজী পাড়া এলাকার বাসিন্দা শানু মিয়া তার মাদকাসক্ত ছেলে রনিকে (৩০) মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর জন্য আবেদন করে। এরই প্রেক্ষিতে শহরের ফুলবাড়িয়াস্থ প্রয়াস মাদক নিরাময় কেন্দ্রের একটি টিম রাতে রনিকে তার কাজী পাড়া বাসা থেকে আনতে যায়।

এ সময় সে ক্ষিপ্ত হয়ে ধাড়ালো দুটি ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলেই রাজীব ও রাশেদ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজীবকে মৃত ঘোষনা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। এ ঘটানয় রনির বাবা শানু মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।

মোঃ রাসেল আহমেদ/বার্তা বাজার/টি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *