সিরাজগঞ্জে উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

জলবায়ু পরিবর্তনের কারণে সিরাজগঞ্জ শহরে স্থানান্তরিত ঝুঁকিপূর্ণ দরিদ্র জনগগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরবান ম্যানেজমেন্ট অফ ইন্টার্নাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ (ইউএমআইএমসিসি) প্রকল্পের উদ্যোগে ১২ দিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে।

রোববার (২২ আগস্ট) প্রথম ও দ্বিতীয় ব্যাচে মোট ৬০ জন প্রশিক্ষনার্থীকে নিয়ে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ হলরুমে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়।

জিআইজেড এর সার্বিক তত্বাবধানে সিরাজগঞ্জ শহরে প্রায় ১ হাজার ২’শ জন বেকার যুবক যুবতীকে দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নে এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের স্কিলস ট্রেনিং এন্ড এম্পøয়মেন্ট সাপোর্ট কম্পোনেন্টি বাস্তবায়নে সহায়তা করছে জি এফএ নামক একটি জার্মান সংস্থা।

ওই প্রকল্পের ম্যানেজার ও প্রাইভেট পার্টনারশিপ এবং সিরাজগঞ্জ জেলার সমন্বয়কারী মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. আবু ইউসুফ সূর্য ও বিশেষ অতিথি হিসেবে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ইসহাক আলী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন প্রকল্পটির টিম লিডার অ্যালেস্টার মেশিন, ডেপুটি টিম লিডার হাবিবুর রহমান, জিআইজেড রিজিওনাল এডভাইজার মো. আক্তারুজ্জামান রানা, উদ্যোক্তা উন্নয়ন কম্পনেন্ট প্রধান খন্দকার সাবিহা সুলতানা এবং ট্রেনি ং সমন্বয়কারী ফখরুন নাহার।

আলোচকরা বলেন একজন শিক্ষার্থী লাভজনকভাবে ক্ষুদ্র ব্যবসা স্থাপনের জন্য এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে উদ্যোক্তার বৈশিষ্ট্য ও গুণাবলী ব্যবসা স্থাপনের ক্ষেত্রে প্রযোজ্য সরকারের নিয়ম-কানুন, প্রকল্প অনসুন্ধান, প্রকল্প প্রণয়ণ ও মূল্যায়ন পদ্ধতি , পণ্য বিপণন ব্যবস্থা ও প্রতিষ্ঠান থেকে ঋণ প্রাপ্তির নিয়ম কানুন ও তথ্যাদি, হিসাবরক্ষক ও যাবতীয় ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণের মাধ্যমে জানতে পারবে। এছাড়াও শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ পরবর্তী ৬ মাসের মেন্টরিং সাপোর্ট ও প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হবে।

এম এ মালেক/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর