ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫৫ বোতল ভারতীয় ‘স্কাফ’ সিরাপসহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। রোববার দুপুরে জেলার শহরে ফরিদুল হুদা রোডের কুমারশীল মোড় থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মো. আক্কাস আলী। আটকরা হলেন-নরসিংদী জেলার মাধবদী উপজেলার নোরালাপুর বলবদ্দি গ্রামের দুদু মিয়ার ছেলে মো. কালু মিয়া (৩২), আখাউড়া উপজেলার আযমপুর এলাকার করিম মিয়ার ছেলে মো. উসমান (২৬) ও একই এলাকার মো. জুয়েলের ছেলে মো. জয় (২১)।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মো. আক্কাস আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার ডা. ফরিদুল হুদা রোডের কুমারশীল মোড়ের আল-শিফা ফার্মেসির সামনের রাস্তায় অভিযান চালায় র‌্যাব-১৪।

এসময় তিন যুবকের সন্দেহ হলে তাদের কে আটক করে তাদের হাতে থাকা ৩টি ব্যাগ তল্লাশি করে ১৫৫ বোতল ভারতীয় মাদক ‘স্কাফ’ সিরাপ উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।

মোঃ রাসেল আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর