তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
কিশোরগঞ্জের তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২২ আগষ্ট) বিকলে ৫ টায় উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনীতা দাস।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ২৩৮,৪৯ ও ৫১ধারায় ৬ জন ব্যাবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদার এবং ভূমি অফিসের নাজির আবদুল মমিন। ভ্রাম্যমাণ আদালতে সহযোগীতা করেন তাড়াইল থানা পুলিশ।
মনোনীতা দাস জানান,সরকারি নির্দেশ অমান্য করে কিছু অসাধু ব্যাবসায়ী অধিক লাভের আশায় ব্যাবসা পরিচালনা করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও বলেন,এটা একটা চলমান প্রক্রিয়া। জনস্বার্থে এ প্রক্রিয়া চলমান থাকবে।
বার্তা বাজার/টি