নিখোঁজের চার দিন পর শিশুর মরদেহ উদ্ধার

জামালপুরের ইসলামপুর উপজেলায় নৌকা থেকে পড়ে নদীতে নিখোঁজের চার দিন পরে শিশু শামীমা খাতুনের (৮) মরদেহ উদ্ধার হয়েছে।

রবিবার (২২ আগস্ট) বিকাল পৌনে চারটায় স্বজনেরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে। নিহত শামীমা খাতুন উপজেলার চরপুটিমারী ইউনিয়নের টাবুরচর গ্রামের শাহ আলমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে বসতবাড়ি সংলগ্ন দশআনী নদীতে বড় বোন শাহিনা খাতুনের সঙ্গে গোসল করতে যায় শামীমা খাতুন।

এ সময় নদীতে নৌকায় চড়ে খেলতে গিয়ে হঠাৎ পানিতে পড়ে ডুবে যায় শামীমা। তৎক্ষণাৎ শাহিনা খাতুন বাড়িতে খবর দিলে স্বজনেরা খোঁজাখুজি শুরু করে।

ইয়ামিন মিয়া/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর