অনলাইন টিভি আইবিএন’র চেয়ারম্যান মাদক ব্যবসায়ী শাহালম গ্রেফতার

কথিত অনলাইন টিভি আইবিএন’র চেয়ারম্যান আন্তর্জাতিক মাদক ব্যবসায়ীকে শাহালমকে এয়ারপোর্টে থেকে গ্রেফতার করে এপিবিএন। এয়ারপোর্ট থানায় তাকে সোপর্দ করলে গত ২০ আগষ্ট আদালতের মাধ্যমে শাহালম কে জেল হাজতে পাঠানো হয়।

জানা যায়, কুমিল্লা জেলার ধনুয়া খোলার শাহালম। সে কৃষকের ঘরের সন্তান হয়েও গড়ে তুলেছে কোটি কোটি টাকা। এবং কি অবৈধ অনুমোদনহীন আইপি টেলিভিশন এর ব্যাবস্থাপনা পরিচালক। এতো কিছুর পিছনে রয়েছে মাদক ব্যবসা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের আট টি দেশে মাদক পাচার সিন্ডিকেটের মূল পরিচালক এই মাদক কারবারি শাহাআলম এর মাদক ব্যাবসা, সম্প্রতি দেশ ছাপিয়ে বিদেশে গড়েছেন মাদক বাজার।

এই শাহালমের সৌদি আরব সহ ১০ টি আরব দেশে রয়েছে বিশাল মাদক সম্রাজ্য, যে সম্রাজ্যে রয়েছে খুচরা, পাইকারি ইয়াবা বিক্রেতা ও অগনিত প্রবাসী ক্রেতা। বিগত কয়েক বছরে সৌদি পুলিশের কাছে ইয়াবা সহ আটক হয়েছে প্রায় ছয় শত প্রবাসী বাঙালি। যার কারনে সৌদি শ্রমবাজার ব্যাপক হুমকিতে রয়েছে।

প্রবাসে ইয়াবা আসক্তি, শত শত বাঙালি সর্বশান্ত হয়েছে গ্রেফতার এর কারণে। এ সবই মাদক কারবাবি শাহাআলমের জন্য। অকেদিন গা ঢাকা দিয়েও পার পায়নি এই শাহা আলম। অবশেষে মাদক মামলায় এয়ারপোর্টে হতে তাকে গ্রেফতার করে এপিবিএন, অতঃপর তাকে এয়ারপোর্ট থানায় সোপর্দ করলে গতো ২০ আগষ্ট আদালতের মাধ্যমে শাহালম কে জেল হাজতে পাঠানো হয়।

তথ্যসূত্রে জানা যায়, আন্তর্জাতিক মাদক মাফিয়া শাহাআলম তার অবৈধ কর্মকান্ড ঢাকতে অনুমোদনহীন আইবিএন নামক আইপি টেলিভিশন খুলেন। প্রথমে জয়যাত্রা টিভির চেয়্যারমেন হেলেনা জাহাঙ্গীর অতঃপর আইবিএন টেলিভিশন এর শাহাআলম, এ যাত্রার শেষ কোথায় এ নিয়ে সন্দিহানে রয়েছে মূলধারার গণমাধ্যম ব্যাক্তিবর্গ।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর