সশরীরে পরীক্ষা: ফের আন্দোলনের হুঁশিয়ারী সাত কলেজ শিক্ষার্থীদের!

ফাইল ছবি

করোনা টিকা নিশ্চিত না করেই আগামি পহেলা সেপ্টেম্বর থেকে সাত কলেজ শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে সাত কলেজ শিক্ষার্থীদের মনে তৈরী হয়েছে নানাবিধ শঙ্কা এবং রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি।

সাত কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে শিক্ষার্থীদের বিভিন্ন পোস্ট থেকে দেখা যাচ্ছে যে করোনার টিকা নিশ্চিত না করে পরীক্ষা নিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

শিক্ষার্থীরা বলছেন, আমাদের একাডেমিক কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় । ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করোনার টিকা পেলেও কিন্ত এখনো সাত কলেজের কোনো শিক্ষার্থী পায়নি করোনার টিকা । এতে আমরা রয়েছি স্বাস্থ্য ঝুঁকিতে এর মুহুর্তে আমাদের টিকা নিশ্চিত না করে সশরীরে পরীক্ষা নিলে কঠোর আন্দোলন ছাড়া আমাদের বিকল্প নেই।

ঢাকা কলেজের শিক্ষার্থী আবু নোমান নাঈম বলেন, ঢাবি তাদের শিক্ষার্থীদের ভ্যাক্সিন দিয়েও সশরীরে পরীক্ষা নেওয়ার মত দুঃসাহস করেনি। আর সাত কলেজ প্রশাসন টিকাতো নিশ্চিত করতে পারেনি, আবার সশরীরে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। পরীক্ষার বাকি মাত্র ১৫-২০ দিন বাকী, এই মুহুর্তে শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করবে নাকি পরীক্ষার প্রস্তুতি নিবে।

বিষয়ে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী শেখ সাদী বলেন, ৯২-৯৫% শিক্ষার্থী অনলাইনে পরীক্ষা বিষয়ে মতামত দিলেও কতৃপক্ষের একতরফা সিদ্ধান্তে ভ্যাস্কিন বিহীন স্বশরীরে পরীক্ষার নেওয়ার উদ্যেগ নেয়। এতে আমরা রয়েছি চরম হতাশা মানসিক সমস্যায় ।

বিষয়ে সাত কলেজের প্রধান সমন্বয়ক ড.মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীদের টিকা পেতে সাত কলেজ কর্তৃপক্ষ থেকে আমাদের কোন তথ্য দেওয়া হয়নি। তিনি আরো বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে পদ্ধতিতে টিকা নিয়েছে আমরাও সাত কলেজের শিক্ষার্থীদের সেই পদ্ধতিতে ভ্যাক্সিন নিশ্চিত করতে চাই।

সাত কলেজ সমন্বয়ক অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, আমাদের কিছুটা বিড়ম্বনা রয়েছে এটা অস্বীকার করা যাবেনা । আমাদের একাডেমিক অথরিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সুনির্দিষ্টভাবে টিকার ব্যাপারে কিছু বলেনি। তবে আমরা শিক্ষার্থীদের তালিকা করে রেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাওয়া মাত্রই আমরা সেটা দিতে পারবো।

বার্তা বাজার/টি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *