‘খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন দেশে নিকৃষ্টতম নজির’

‘১৫ আগস্টে বেগম জিয়ার ভুয়া জন্মদিন পালন এদেশের রাজনৈতিক ইতিহাসে নিকৃষ্টতম নজির’ বলছেন, করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রেবাবার (২২ আগস্ট) দুপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।

হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি উল্লেখ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি’ই এদেশে হত্যা, সন্ত্রাসের জনক। তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য আস্থার ঠিকানা হচ্ছে বিএনপি।’

১৫ আগস্ট হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা নেই, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন- ‘বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করা, নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়াই প্রমাণ করে জিয়াউর রহমান জড়িত, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে?’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘৭৫ ‘এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টার-মাইন্ড ছিলেন জিয়াউর রহমান আর হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান ছিলেন ২১ শে আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত স্মরণ সভায় আরেও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ অন্যান্য নেতারা।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর