হামলা ও সংঘর্ষের ঘটনায় বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের বিরুদ্ধে দুটি মামলার আবেদন গ্রহণ করেছে আদালত।
পিবিআইকে তদন্ত করে এক মাসের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে রোববার (২২ আগস্ট) সকালে বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহর আদালতে এ আবেদন দুটি করা হয়।
আদালতে পৃথক অভিযোগ দাখিল করেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্যানেল মেয়র ও বিসিসির রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার।
বিসিসির রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার আদালতে দাখিল করা অভিযোগে ইউএনও মুনিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার দেহরক্ষী পাঁচ আনসার সদস্যসহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ব্যানার সড়িয়ে ফেলাকে কেন্দ্র করে আনসার ও পুলিশের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বসিক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ অন্তত ৩০-৪০ জন আহত হন।
এ ঘটনায় পরদিন (১৯ আগস্ট) মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বাবুসহ ১৩ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
বার্তা বাজার/নব