যশোরের একটি আবাসিক হোটেল থেকে মাদকাসক্ত দুই পুলিশ কনস্টেবলকে মাদকসহ আটক করেছে পুলিশ। শনিবার (২১ আগস্ট) বিকেলে যশোর শহরের মোমিননগর ভবনের একটি আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়।
এ সময় আটককৃত ওই দুই পুলিশ সদস্যদের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা সেবনের চারটি পাইপ এবং লাইটার উদ্ধার করা হয়েছে।
আটককৃত ওই পুলিশ কনস্টেবলরা হল আজম মোল্যা (৩০) কং নং -১৩১১৬ ও মুজাহিদ (২৭) কং নং-১৭৩৪। আজম মোল্যা যশোরের চাঁচাড়া ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি বাগেরহাট সদর উপজেলার জয়গাছি গ্রামের মৃত আব্দুল জব্বার মোল্যার ছেলে।
মুজাহিদ ঢাকা মেট্টোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। গ্রেফতারের আগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কচুয়া পোতা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বার্তা বাজার কে বলেন, পুলিশের দুই কনস্টেবল যশোর আবাসিক হোটেলে ফেনসিডিল ও ইয়াবা নিয়ে অবস্থান করছিলেন এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ্যান্টনি দাস/বার্তা বাজার/এসজে