শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে বেরোবিতে প্রতিবাদী ক্লাস

বেরোবির বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.তুহিন ওয়াদুদ প্রতিবাদী ক্লাসে পাঠদান করেন। ছবি- বার্তা বাজার

বিশেষ ব্যবস্থায় সকল শিক্ষার্থীকে টিকা দিয়ে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলাসহ ৩দফা দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ আগষ্ট) সকাল এগারোটায় প্রগতিশীল ছাত্র জোটের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ ক্লাস অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ প্রতিবাদী এ ক্লাসে পাঠদান করেন।

প্রতিবাদী এ ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য দ্রুত করোনা টিকা নিশ্চিত করার আহবান জানানো হয়। এছাড়াও টিকা নিয়ে দূর্নীতি-অব্যবস্থাপনা বন্ধ এবং অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও সকল প্রকার বেতন ফি মওকুফ করার দাবি জানান বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগরের সভাপতি যুগেশ ত্রিপুরা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, রংপুর মহানগরের আহ্বায়ক সাজু বাসফোর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,বেরোবি সভাপতি রিনা মুরমু, সাংগঠনিক সম্পাদক বিপুল মহন্ত প্রমুখ।

প্রতিবাদী এই ক্লাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *