আশুগঞ্জে রিকশা চালকের রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শাহ জামাল (৪০)। সে উপজেলার লালপুর ইউনিয়নের লামা বায়েক গ্রামের মুরফদ আলীর ছেলে। শনিবার (২১ আগস্ট) রাতে উপজেলার আড়াইসিধা গ্রামের মাধুর পাড়ায় বিল্লাল মিয়া রিক্সা গ্যারেজে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় বিল্লাল মিয়ার গ্যারেজ থেকে ভাড়ায় প্রতিদিন রিক্সা নিয়ে চালান শাহ জামাল মিয়া। শনিবার সারাদিন রিক্সা চালিয়ে রাত ৯টায় গ্যারেজে রাখতে আসেন। কিছুক্ষণ পর গ্যারেজ মালিক বিল্লাল মিয়া এসে দেখেন শাহ জামালের মরদেহ মাটিতে পড়ে রয়েছে। একইসাথে শাহ জামালের কপাল দিয়ে রক্ত বের হচ্ছে।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রাত ১টায় পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান জানান, শনিবার রাতে রিক্সা চালক শাহ জামালের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের চোখের উপরে কপালে আঘাতের চিহ্ন রয়েছে ও প্রচুর রক্তক্ষণ হয়েছে। এ ছাড়া পায়ে কালো দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর