খুলনা বিভাগে একদিনের ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এ বিভাগে মারা গেছেন ১৬ জন। গতকাল এ বিভাগে মৃত্যু হয়েছিল ১৩ জনের।
একই সময়ে এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩৩২ জনের। গতকাল করোনা শনাক্ত হয়েছিল ২১১ জনের।
রোববার (২২ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত করোনায় ১৬ জন মারা যান। এর মধ্যে খুলনা ও যশোরে সর্বোচ্চ চারজন করে রয়েছেন। এছাড়া ঝিনাইদহে তিনজন, নড়াইলে দুইজন, মাগুরায় দুইজন, কুষ্টিয়ায় দুইজন ও চুয়াডাঙ্গায় দুইজন মারা গেছেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এ বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৬ হাজার ৬৫৬ জনের। করোনায় মারা গেছেন ২ হাজার ৯১৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ হাজার ১৭০ জন।
বার্তা বাজার/নব