সিলেটে করোনাকালে আটকা পড়া প্রবাসিদের মানববন্ধন

করোনা অতিমারীর কারণে দেশে আটকা পড়েছেন সিলেটের সহস্রাধিক প্রাবাসি। দ্রুত তাদেরকে কর্মস্থলে যোগদানের সুযোগ করে দেওয়ার দাবিতে আটকা পড়া প্রবাসিদের উদ্যোগে মহানগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২আগস্ট) দুপুরে বিভিন্ন প্রবাসি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় মৌলভীবাজারসহ সিলেট বিভাগের প্রায় ডজনখানেক প্রবাসি সমিতি।

এসময় প্রাবাসিরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। করোনার কারণে দেশে এসে আটকা পড়ে দৈনদশায় দিনাতিপাত করছেন বলে অভিযোগ এনে দ্রুত প্রবাসে যাওয়ার ব্যবস্থা করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন।

প্রবাসিরা জানান, তারা যদি সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে না যেতে পারেন তাহলে তাদের আত্মহত্যা ছাড়া কিছু করার থাকবে না। একই সাথে সিলেট ওসমানী বিমানবন্দরে রেপিড পিসিআর টেস্ট চালু করার জন্যেও জোরালো দাবী করে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসি কল্যাণ মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসি কল্যাণ পরিষদের সভাপতি আহমেদ রিয়াজ, সাহেবের বাজার প্রবাসি সমিতির উপদেষ্টা আব্দুল জব্বার, চুনু মিয়া, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, জৈন্তাপুর প্রবাসি কল্যাণ সমিতির নাজিম উদ্দিন, কামরুল ইসলাম, বিয়ানীবাজার প্রবাসি গ্রুপের জুবের আহমেদ, কানাইঘাট প্রবাসি সমাজ কল্যাণ পরিষদ (ইউএই) এর সভাপতি জুনাইদ আহমেদ, সহসভাপতি মতিউর রহমান, সহমিডিয়া সম্পাদক কাওছার আহমেদ, আটকে পড়া প্রবাসি দুবাই প্রবাসি (ইউএই), দোয়ারাবাজার এর সভাপতি মো.সেলিম আহমেদ, মো.আব্দুল হক প্রমুখ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর