কাবুল বিমানবন্দরে আরও ৭ আফগানের মৃত্যু

তালেবান যোদ্ধারা কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তান নিয়ন্ত্রণে নেয়। এরপরই দেশটি ছাড়তে শুরু করে আফগানরা। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে লোকজনের ভিড়ে সাতজন নিহত হয়েছেন।

রোববার (২২ আগস্ট) যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (এমওডি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এমওডি জানিয়েছে, বিমানবন্দরের পরিস্থিতি অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। লোকজনদের নিরাপদে সরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে আফগানিস্তান থেকে বিভিন্ন দেশের সরকার তাদের নাগরিক এবং আফগান সহযোগীদের সরিয়ে নিচ্ছে। কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণে রয়েছে সাড়ে চার হাজার মার্কিন সেনা ও ৯০০ ব্রিটিশ সেনা।

এর আগে গত ১৬ আগস্ট (সোমবার) বিমানবন্দরে হুড়োহুড়িতে পাঁচ আফগানের মৃত্যু হয়েছিল। গত রোববার থেকে এখন পর্যন্ত বিমানবন্দরটিতে ১৯ জনের মৃত্যু হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর