আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে চিকিৎসা সামগ্রী প্রদান
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ইসিজি মেশিন, এয়ার কন্ডিশনার, অক্সিজেন সিলিন্ডার, আইপিএস ও অন্যান্য চিকিৎসা সামগ্রী প্রদান করেছে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ।
রোববার (২৩ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে ও জাইকার অর্থায়নে ১০ লক্ষ টাকা সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মুহাম্মদ সাইফউদ্দিন, উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বকুল, আজাদ সিকদার, জাহেদুর রশীদ ও জাইকা ইউজিডিপি প্রজেক্টের ইউডিএফ পাপিয়া চাকমা উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী জানান,পরিষদের উদ্যােগে জায়কার অর্থায়নে ১০ লক্ষ টাকার স্বাস্থ্য উপকরণ ও সুরক্ষা সামগ্রী এয়ারকন্ডিশনার ৩টি, ইসিজি মেশিন ১টি, আইপিএস ৬টি, অক্সিজেন মাস্ক ৫৬৭টি ও করোনা সম্পর্কিত ব্যবহার সামগ্রী প্রদান করা হয়েছে।
হুমায়ূন কবির শাহ্ সুমন/বার্তা বাজার/এসজে