নাটোরে ২ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। শনিবার (২১ আগস্ট) দিনগত রাতে নাটোর সদর উপজেলার রামনগর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক রানা আহমেদ (২৮) একই গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।
রোববার (২২ আগস্ট) র্যাব-৫ এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সুত্রে সংবাদ পেয়ে র্যাবের একটি দল রামনগর গ্রামে অভিযান চালায়। এসময় ২ কেজি ৫০গ্রাম গাঁজাসহ রানা আহমেদকে আটক করা হয়।
র্যাব কমান্ডার আরও জানান, আটক ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপদগামী করছে। এ বিষয়ে নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সাকলাইন শুভ/বার্তা বাজার/এসজে