টিকা চুরিতে কেউ জড়িত থাকলেই ব্যবস্থা: স্বাস্থ্যের ডিজি

করোনাভাইরাসের টিকা চুরির ঘটনায় তদন্ত চলছে। টিকা বিক্রিতে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম।

রোববার (২২ আগস্ট) সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, টিকা চুরির বিষয়টি খুবই স্পর্শকাতর। দেশের দুই-এক জায়গায় টিকা বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, আমাদের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি করা হয়েছে। আমরা যাচাই করে দেখতে চাই আমাদের অধিদপ্তর বা যারা টিকা দিয়েছে তাদের কেউ এসবের সঙ্গে জড়িত কিনা। এ ঘটনায় অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট (বুধবার) রাতে রাজধানীর দক্ষিণখান এলাকার ‘দরিদ্র পরিবার সেবা’ নামে একটি ক্লিনিকে অবৈধভাবে মর্ডানার টিকা দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে আটক করে পুলিশ। এরপর ক্লিনিকে পাওয়া টিকাগুলো জব্দ করা হয়।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর