নওগাঁর ধামইরহাটে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে মোহনা আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২২ আগস্ট) সকালে উপজেলার আড়ানগর ইউনিয়নের দক্ষিণ সামপুর নামক এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত মোহনা আক্তার একই এলাকার পিতা মো. মাসুদ রানার মেয়ে। সে পাশ্ববর্তী পত্নীতলা উপজেলার চকশ্রীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়ানগর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান আলী কমল জানান, শনিবার দিনগত রাতে পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়ে মোহনা। পরদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে দেখে তার মা মেয়ের ঘরে গিয়ে দেখেন মেয়ে মরদেহ সিলিং ফ্যানের সাথে ঝুলছে।
তিনি জানান, একটি ছেলের সাথে মোহনার বিয়ের আলাপ চলছিল। এ বিয়ে পরিবারে বিরোধের সৃষ্টি হয় মোহনার। মূলত এই বিষয়ের জের ধরে সে আত্মহত্যা করেছে বলেও জানান তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত এবিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রেজুয়ান আলম/বার্তা বাজার/এসজে