সারাদেশে করোনায় মৃত্যুর সর্বশেষ তথ্য

করোনায় মৃত্যু। ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৯ জেলায় করোনায় ও উপসর্গ নিয়ে ৫৭ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২২ আগস্ট) সকাল পর্যন্ত পাওয়া খবরে এ তথ্য জানা গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আটজন ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ জন। এর মধ্যে তিনজন করোনায় ও ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ছয়জন। খুলনায় করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে দুইজন, ফরিদপুরে দুইজন, দিনাজপুরে পাঁচজন ও চুয়াডাঙ্গায় পাঁচজন মারা গেছেন।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *