‘রক্তের গ্রুপ জানুন, প্রয়োজনের সময় জীবন বাঁচাতে সাহায্য করুন’ এ স্লোগানকে সামনে রেখে বরগুনায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
চান্দখালী ব্লাড ফাউন্ডেশন নামে সামাজিক সংগঠনের উদ্যোগে রোববার (২২ আগস্ট) সকাল ১১ টায় গৌরিচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বিনামূল্যে ২ শতাধিক মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি সুবিধাভোগিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা সুবিধাভোগীরা বলেন, অন্যান্য জায়গায় রক্তের গ্রুপ নির্ণয় করতে টাকা পয়সা দিতে হয়। চান্দখালী ব্লাড ফাউন্ডেশন ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছে। তারা চান্দখালী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সহ সদস্যদের ধন্যবাদ জানান।
সংগঠনটি এর আগেও বিভিন্ন এলাকায় গিয়ে পাঁচবারে মোট ১ হাজার মানুষের ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় করে।
মেহেদী হাসান/বার্তা বাজার/এসজে