এবার ইসরায়েলকে আরব লিগের কড়া সতর্কবার্তা

আল আকসা মসজিদে ইসরায়েলি সেনারা। ফাইল ছবি

পবিত্র নগরী জেরুজালেমে ফিলিস্তিনি নাগরিকদের ওপর হামলা ও আল আকসা মসজিদে দখলদারিত্ব বন্ধ করতে ইহুদিবাদী ইসরায়েলকে কড়া সতর্কবার্তা দিয়েছে আরব লিগ।

আল আকসা মসজিদে আগুন দেওয়ার ৫২ তম বার্ষিকীতে শনিবার (২১ আগস্ট) এক বিবৃতি দেয় আরব লিগ। সেখানে এই হুঁশিয়ার দেওয়া হয় বলে সৌদি গ্যাজেটের খবরে বলা হয়ছে।

প্রকাশিত বিবৃতিতে ইসরাইলকে ফিলিস্তিনি এবং আল-আকসায় সব ধরনের অপরাধ কর্মকাণ্ড এবং অবৈধ দখলদারিত্ব অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে।

এদিকে বিবৃতি প্রকাশের দিনওদখলদার ইসরাইলের সেনাবাহিনীর গাজা উপত্যকায় গুলি করে ২০ ফিলিস্তিনিকে আহত করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদরা জানিয়েছেন, আল-আকসায় অগ্নিসংযোগের ৫২তম বার্ষিকীতে শনিবার জেরুজালেমে ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে ইসরাইলিদের গুলিতে কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন, এদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।

এর আগে চলতি মাসের প্রথম দিকে লেবাননে হামলার ঘটনায় ইসরায়েলকে সতর্ক করেছিল আরব লিগ। তখন সংগঠনটি বলেছিল, ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটর নেতৃত্বাধীন প্রশাসন যে হামলা চালাচ্ছে, তার অর্থ হচ্ছে- তারা শক্তি প্রদর্শন করছে।

বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *