টাঙ্গাইলে বাস-সিএনজির সংর্ঘষে নিহত ১

টাঙ্গাইলের ঘাটাইলে বাস-সিএনজির মুখোমুখি সংর্ঘষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির এক যাত্রী আহত হয়েছে৷ রোববার (২২ আগস্ট) সকালে উপজেলার পোড়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ নিহত সিএনজি চালক ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের নূরুল ইসলামের ছেলে শামীম (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। বাসটি উপজেলার পোড়াবাড়ী এলাকায় পৌঁছলে মধুপুরগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।

এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত এবং এক যাত্রী আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে। আহত সোলাইমানকে প্রথমে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহত সোলাইমান আনারস কেনার জন্য সিএনজি ভাড়া করে মধুপুরের গারোবাজার দিকে যাচ্ছিলো।

এ ব্যাপারে ঘাটাইল থানার এসআই রাজিব হোসেন তালুকদার জানান, নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

হাসান সিকদার/বার্তা বাজার/টি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *