বাংলাদেশ ভাগ্যবান, চীনের মতো বন্ধু পেয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ ভাগ্যবান, কারণ তারা চীনের মতো বন্ধু পেয়েছে। করোনা মহামারির শুরু থেকেই চীন বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। এজন্য চীনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ বাংলাদেশ।

তিনি বলেন, মহামারির শুরুতে যখন চীনের অবস্থা ভয়াবহ ছিল তখন বাংলাদেশ চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিল। আবার বাংলাদেশে যখন সংক্রমণ বেড়ে যায় তখন চীন সরকার ও দেশটির বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশকে সহযোগিতা করেছে।

সম্প্রতি চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারিতে চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরও গভীর হয়েছে।

বিভিন্ন দেশে মোতায়েন বাংলাদেশি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা ওই দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারে অবদান রাখছেন বলেও জানান তিনি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর