আসামে তালেবান সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় গ্রেফতার ১৪

ভারতে তালেবানদের সমর্থন দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করায় আসামের ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদেরকে আসামের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়।

শনিবার(২১ আগস্ট) গ্রেফতারের বিষয়টি জানিয়েছে গণমাধ্যমকে।

পুলিশ জানায়, তালেবান সমর্থন নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে কোনো প্রকার পোষ্ট করতে নিষেধ করা হয়েছে। তারপরেও কিছু লোক তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করতেছিল। তাদেরকে ইউএপিএ, সাইবার ক্রাইম এবং ভারতীয় ফৌজদারি আইনের নানা ধারায় তাদের গ্রেফতার করা হয়েছে।

রাজ্যের কামরূপ মেট্রোপলিটন, বারপেটা, ধুবরি, করিমগঞ্জ, দারাং, কাছার, হাইলাকান্দি, দক্ষিণ শালমারা, গোয়ালপাড়া এবং হাজোই এই ১৪ যুবককে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে ডিআইজি ভায়োলেট বড়ুয়া একটি টুইটও করেছেন। তিনি বলেন যারা তালেবান নিয়ে উস্কানিমূলক মন্তব্য তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়ে। ‌আমরা তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করছি।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর