কাবুল বিমানবন্দরে আইএসের হামলার শঙ্কা যুক্তরাষ্ট্রের

ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের আফগানিস্তান শাখা যে কোনো মুহুর্তে হামলা করতে পারে দেশটির কাবুল বিমানবন্দরে। এ বিষয়ে নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিজ দেশের নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।

শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আইএসের এই হামলার আশঙ্কার কথা জানানো হয়। এতে বলা হয়, বিকল্প উপায়ে তাদের উদ্ধারের পরিকল্পনা করা হচ্ছে।’

তবে আইএসের হামলার শঙ্কা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি পেন্টাগন। প্রকাশ্যে কোনো হুমকিও দেয়নি আইএস। পেন্টাগনের বিবৃতিতে জানানো হয়, এ পর্যন্ত আড়াই হাজার মার্কিনীসহ ১৭ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর