বউকে ডির্ভোসের পর দুধ দিয়ে গোসল করলেন যুবলীগ নেতা

প্রেম করে বিয়ে পর এক সন্তানও হয়েছে দাম্পত্য জীবনে কলহের জের ডিভোর্সের পর দুধ দিয়ে গোসল করেছেন যুবলীগ নেতা অমিত রাজ। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২১ আগস্ট) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১৩ নম্বর বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে অমিত রাজ বলেছেন, আমি ও আমার পরিবার বিপদ থেকে মুক্ত হয়েছি। প্রেম করে বিয়ের পরে বউকে ডিডিভোর্স দিয়েছে দুধ দিয়ে গোসল করেন। তিনি নিজেকে পাপ মুক্ত বলে দাবি করেন। এর জন্য আমার দাদী দাদী আমাকে দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তুলেছেন।

জানা গেছে, অমিত রাজ মির্জাপুরের বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়নের যুবলীগের সহ-সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, বিগত চার আগে আমি টুম্প নামের এক মেয়ের সাথে প্রেম করে বিবাহ করি। আমাদের সংসারে তারিয়ান চাঁদ (৩) নামে পুত্র সন্তান রয়েছে। কিন্তু প্রায় সময়ই আমাদের মাঝে ঝগড়া লেগেই থাকতো। পারিবারিক কলহের জের ধরে গত তিন মাস আগে টুম্পা বাড়ি থেকে পালিয়ে যায়। এ নিয়ে অমিত রাজ মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন। কিছু দিন আগে টুম্পা বাড়ি ফিরে এসে উল্টো অমিত রাজ ও তার পরিবারের নামে টাঙ্গাইলের পুলিশ সুপার বরাবর নারী নির্যাতনের অভিযোগ দেন।

এ নিয়ে জেলা ডিবি পুলিশ তদন্তে নামেন। ডিবি পুলিশ একাধিকবার শালিস বসেও ঘটনার সুষ্ঠু সমাধান করতে পারেনি। শনিবার টাঙ্গাইল ডিবি অফিসে উভয় পক্ষকে নিয়ে তদন্তকারী ডিবি কর্মকর্তা মোক্তার হোসেন সমাধানের জন্য শালিসে বসেন। শালিসে তিন লাখ টাকার বিনিময়ে টুম্পার ডিভোর্সের সিদ্ধান্ত হয়। নোটারি পাবলিকের মাধ্যমে ডিভোর্স হয়। যুবলীগ নেতা অমিত রাজ কোর্টের মাধ্যমে তিন লাখ টাক টুম্পাকে দিয়ে তার শিশু সন্তান তারিয়ান চাঁদকে তার বাড়ি নিয়ে আসেন।

স্বামী-স্ত্রীর ডিভোর্সের পর যুবলীগ নেতা অমিত রাজ বাড়ি ফিরে এলে তার দাদি দুধ দিয়ে গোসল করিয়ে শনিবার বিকেলে তাকে বাড়িতে তুলেন।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর