১ লক্ষ মিটার কারেন্ট জাল পুড়িয়েছে কোস্টগার্ড

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার (২১ আগষ্ট) দুপুরে নাফ নদীতে বিভিন্ন ফিশিং বোট থেকে এসব জাল জব্দ করা হয়।

কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লেঃ কর্ণেল এম নাইম উল হক (এক্স) বিএন জানান, কোস্ট হার্ড সদস্যরা নাফ নদীতে নিয়মিত টহল কালীন বেশ কয়েকটি ফিশিং বোট থেকে ১ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে। এসব জাল গুলো উপজেলা মৎস্য কর্মকর্তার অনুমতিক্রমে বিকেলে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর