নরসুন্দর থেকে ওয়েব সিরিজে টিকটকার অপু ভাই

আলোচিত-সমালোচিত টিকটকার ইয়াছিন আরাফাত ওরফে অপু ভাইকে এবার ওয়েব সিরিজে দেখা যাবে। অনন্য মামুনের পরিচালনায় ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’ ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন নরসুন্দর থেকে সোস্যাল মিডিয়ায় তুমুল পরিচিতি পাওয়া এই তরুণ।

পরিচালক অনন্য মামুন নিজেই এ খবর সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘ওয়েব সিরিজটির কেন্দ্রীয় একটি চরিত্রে অপু ভাইকে দেখা যাবে। কয়েক দিন আগে তাকে চূড়ান্ত করা হয়েছে। এতে অভিনয়ের জন্য তার লুকে পরিবর্তন আনা হবে। যেহেতু সে নতুন, তাই তাকে অভিনয়ের উপর গ্রুমিং করানো হচ্ছে। আমার বিশ্বাস সে ভালো করবে। ’

অনন্য মামুন আরও জানান, সিরিজটিতে অপু ভাইয়ের চরিত্রের নাম আলিয়ান। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’-এর শুটিং শুরু হতে যাচ্ছে। এতে এক ঝাঁক নতুন শিল্পীদের দেখা যাবে। উল্লেখ্য, এর আগে একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত আদনান আল রাজীবের ‘ইউটিউমার’-এ এক ঝলক দেখা গিয়েছিল অপু ভাইকে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর