দেশে প্রায় সাড়ে ৩ কোটি টিকা নিবন্ধনকারীর সংখ্যা

বিশ্বজুড়ে তাণ্ডব চালানো মহামারি করোনার টিকাগ্রহণের জন্য দেশে এ পর্যন্ত প্রায় সাড়ে প্রায় ৩ কোটি নিবন্ধন করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৪৯ লাখ ৪০ হাজার ১৮৪ জনে।

এ নিবন্ধনকারীদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তিন কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৩২৫ জন ও পাসপোর্টের মাধ্যমে চার লাখ তিন হাজার ৮৫৯ জন নিবন্ধন করেছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে থেকে এ কথা জানা যায়।

এদিকে, দেশে এখন পর্যন্ত করোনার টিকা নিয়েছেন দুই কোটি ২৭ লাখ ৮১ হাজার ৬৬৯ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ২০৩ জন। আর দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ৬৩ লাখ ৯৫ হাজার ৪৬৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ২৭ হাজার ৫২৬ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ২২ হাজার ৪৮০ ও নারী এক লাখ পাঁচ হাজার ৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৪১ হাজার ৬৪ জন। যাতে পুরুষ রয়েছেন ৮১ হাজার ১৬৪ ও নারী ৫৯ হাজার ৯০০ জন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর