গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শিবপুরে দোয়া মাহফিল
গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শিবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২১ আগষ্ট) বিকাল ৫ টায় দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ,শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ খোকন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফারুক খান। অনুষ্ঠানটি সন্ঞ্চালনা করেন প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান ।
এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগ,পৌরসভা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি