বালিয়াকান্দিতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: ভাঙ্গনের কবলে রাস্তা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি নার্সারী এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করার ফলে রেলওয়ের পাকা সড়ক ধসসহ গাছ পুকুরে উপড়ে পড়েছে।
শনিবার (২১ আগষ্ট) বিকাল ৪টার দিকে দুইটি বিশাল আকৃতির চাম্বুল গাছ উপড়ে পুকুরে পড়েছে।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামের হাবিবুর রহমান মিয়ার ছেলে পলাশ মিয়া রেলওয়ে সড়কের পাশে থাকা তার জমি থেকে দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করাসহ পুকুর খনন করে।
ইতিপূর্বে প্রশাসন বাধা দিলেও তার কার্যক্রম চালিয়ে যায়। শনিবার বিকাল ৪টার দিক রেলওয়ে সড়কের পাশে থাকা বিশাল আকৃতির দু,টি চাম্বুল গাছ উপড়ে পুকুর চল যায়। আর পাশে থাকা ৩-৪টি গাছে নিয়ে ফাটল দেখা দিয়েছে।
রেলওয়ের পাকা সড়কে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ফলে এ এলাকার মানুষের চলাচল চরোম দুর্ভোগ পোহাতে হবে। আমরা চাই প্রশাসন বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক।
এ বিষয়ে পলাশ মিয়ার একজন প্রতিনিধি নাম না প্রকাশ করে বলেন, রেলওয়ে সড়কের পাশে খাদ থাকায় সেখানে পানি জমার ফলে ভাঙ্গন দেখা দিয়েছে।
রাজবাড়ী রেলওয়ের আর.এন গৌতম বিশ্বাস বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পরছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি