ঢাকার আশুলিয়ার নবীনগর এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৪। শনিবার (২১ আগষ্ট) র্যাব-৪ এর এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানা যায়।
গ্রেফতারকৃত ওই দুই মাদক ব্যবসায়ী হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা মোঃ পারভেজ (৩৩) এবং একই জেলার মোঃ সাইরুল ইসলাম (২৬)।
শুক্রবার (২০ আগষ্ট) রাত ১০টার দিকে র্যাব-৪এর একটি বিশেষ দল আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাজা, ১টি মোবাইল এবং মাদক বিক্রিত নগদ ৪ হাজার ৫৬৯ টাকাসহ ২ মাদক কারবারিকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত আসামিরা বেশ কিছুদিন যাবত পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ ও বিক্রয় করে আসছিলো।
আটককৃতদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ আল মামুন খান/বার্তা বাজার/টি