রাজশাহীতে র্যাবের বিশেষ অভিযানে হত্যা মামলার ৩ আসামিকে আটক করেছে র্যাব-৫। শনিবার (২১ আগষ্ট) বিকেল তিন টার দিকে মহানগরীর মতিহার থানা এলাকা থেকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী।
আটকৃতরা হলো- রাজশাহী জেলার বাঘা উপজেলার নুরনগর গ্রামের মোঃ নাসির উদ্দিনের ছেলে আশিক রানা (২৬) একই এলাকার মোঃ হোসেন আলীর ছেলে মোঃ হিমেল আহম্মেদ (২৮) এবং আবুল কাশেম এর ছেলে মোঃ মুরাদ আলী (৩০)।
র্যাব-৫ এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী জানান, রাজশাহী জেলার বাঘা থানাধীন খাগারবাড়িয়া গ্রামস্থ ভিকটিম জাকির (২৫) এর সাথে আটককৃত আসামিসহ অন্যান্য আসামির অর্থ লেনদেনের বিরোধের জেরে ভিকটিম জাকিরকে গত ১১ জুলাই বাড়ী হতে কৌশলে ডেকে নিয়ে যায়। পরে খাগারবাড়িয়া গ্রামস্থ তিন রাস্তার মোড়ে প্রকাশ্যে জনসম্মুখে ধারালো চাকু দিয়ে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করে। এরপর তাদের বিরুদ্ধে মামলা দায়ের হলেও আসামিরা পলাতক ছিল।
র্যাব আরও জানায়, আটককৃত আসামিদের রাজশাহী জেলার বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।
সাকলাইন শুভ/বার্তা বাজার/টি