রসিকে আবারও মেয়রপ্রার্থী মোস্তাফাকে ঘোষণা জিএম কাদেরের
আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে আবারও মেয়র প্রার্থী ঘোষণা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
শনিবার (২১ আগস্ট) বিকেলে জাতীয় পার্টির রংপুর কার্যালয়ে জেলা ও মহানগরের কর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
এ সময় জাতীয় পার্টিকে আরও শক্তিশালী গড়ে তুলে আগামীতে সকল নির্বাচনে অংশগ্রহণ করার কথাও জানান পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর এখন টিকে থাকার লড়াই চলছে। প্রধান তিনটি দলের মধ্যে জাতীয় পার্টি এখন অন্যতম। সামনের দিনগুলোতে কর্মীদের হাতে মাঠে শক্ত অবস্থানে থাকার ও নির্দেশ দেন তিনি।
রকি আহমেদ/ বার্তা বাজার/টি