বঙ্গবন্ধু সারা বিশ্বের নেতা

রাফী উল্লাহ, বাকৃবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা নন তিনি সারা বিশে^র নেতা। তিনিই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। তাঁর সময় কোনো গ্রুপিং রাজনীতি ছিলো না। বঙ্গবন্ধুর আদর্শ, চেতনায় যারা বিশ্বাসী, তারা গ্রুপিং রাজনীতিতে জড়িয়ে পড়তে পারে না। সততা ও নিষ্ঠার সাথে প্রত্যেকে নিজের অবস্থান থেকে কাজ করে গেলে, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা দ্রুত বাস্তবায়ন হবে। বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কর্মকর্তা পরিষদ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান কথাগুলো বলেন।

রবিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সম্মেলন কক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কর্মকর্তা পরিষদের সভাপতি কৃষিবিদ ড. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং বাউএকের সহকারী পরিচালক কৃষিবিদ মো. আবুল বাশার আমজাদের স ালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক, সাবেক প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেনসহ বিভিন্ন অনুষদের শিক্ষকমন্ডলী ও বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মাদক ব্যবসা করে যারা, দেশ ও জাতির শত্রু তারা।’ মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত কারোর স্থান হবে না এই বাকৃবি ক্যাম্পাসে। মাদকমুক্ত ক্যাম্পাস তৈরিতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর