মহামারির এই সময়টাতে বাংলাদেশ-চীন সম্পর্ক গভীর হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

মহামারি করোনাভাইরাসের শুরু থেকেই চীন আমাদের অনেক সহযোগিতা করে আসছে। মহামারির এই সময়টাতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন করোনা মোকাবিলায় চীন বাংলাদেশকে সহযোগিতা করায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এসব কথা বলেছেন সম্প্রতি চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘প্রাদুর্ভাবের প্রথম দিনগুলোতে চীন যখন কঠিন অবস্থায় পড়েছিল, তখন চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিল বাংলাদেশ। পরে বাংলাদেশ যখন সমস্যায় পড়ে, তখন চীন সরকার, এমনকি (চীনের) বেসরকারি প্রতিষ্ঠানগুলোও অনেক সহযোগিতা করেছে। তার কথায়, আমরা অত্যন্ত ভাগ্যবান যে, চীনের মতো ভালো বন্ধু পেয়েছি।’
পররাষ্ট্রমন্ত্রীর মতে, করোনাভাইরাসের উৎস অনুসন্ধান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত না হয়ে বস্তুনিষ্ঠ হওয়া উচিত।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিড-১৯’র উৎস ও কারণগুলো খুঁজে বের করার ক্ষেত্রে আমি মনে করি, এটি বিজ্ঞানীদের ওপর ছেড়ে দেওয়া উচিত। রাজনৈতিক উদ্দেশ্যে র্যতদন্ত হলে তা বিপয় ডেকে আনে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর