দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে বরণ করেছেন ৩১ জন। এর মধ্যে জুলাই মাসে ১২ জন ও আগস্টে ১৯ জন মৃত্যু বরণ করেছেন।
শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে আরও ২৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
বার্তা বাজার/এসবি