চরফ্যাসনে তিন কৃষককে কুপিয়ে জখম

চরফ্যাসনের আসলাপুর ইউনিয়নে জমিদখলে ব্যর্থ হয়ে একই পরিবারের তিন কৃষককে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২১ আগস্ট) ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আয়েশাবাগ গ্রামে এঘটনা ঘটে।

স্বজনরা গুরুতর আহত তিনকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। আহতরা হলেন,খলিল মাঝি(৩৫) জলিল মাঝি(৪০) ও আবু বক্কর সিদ্দিক(২৫)। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার সুত্রে জানা গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন জলিল মাঝি অভিযোগ করেন, আসলামপুর ইউনিয়নের আয়েশাবাগ গ্রামের খাল পাড়ের খাস জমিতে বসত বাড়ি নির্মাণ করে তার বাবা ও তারা পরিবার নিয়ে ৩৫ বছর যাবত ভোগ দখল করে আসছেন। সম্প্রতি সময়ে প্রতিবেশী হাদিস সিকদার গংরা তাদের ভোগ দখলীয় ওই জমি তাদের নামে বন্ধবস্ত নিয়েছেন এমন দাবী করে উচ্ছেদের হুমকি দিয়ে ৫০ হাজার টাকা দাবী করে আসছিলেন।

তবে স্থানীয় ভাবে তারা ওই জমির বন্ধবস্তীয় কোন মালিকানার কোন কাগজ পত্র দেখাতে পারেননি। দীর্ঘদিন হাদিস সিকদারগংরা বসতবাড়ির ঘর ভিটে থেকে উচ্ছেদের চেষ্টায় ব্যার্থ হয়ে শনিবার (২১ আগস্ট) সকালে তার বাড়ি সংলগ্ন রেকডীয় ২৬ শতাংশ জমিতে ধানের চারা রোপন করেত গেলে ভূমি দস্যূ চক্র হাদিস সিকদার গংরা তার রেকর্ডীয় মালিকানাধীন জমিতে ধান রোপনে বাধা দেন।ওই জমি দখলের চেষ্টা চালান।

এসময় তিনি এবং তার পরিবারের অপর সদস্যরা বাধা দিলে ভূমি দস্যু হাদিস সিকদার ও তার ছেলে ফয়সাল, আবদুল হক, মনির, মোসলেউদ্দিনসহ ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ চক্র তাদের ওপর অর্তকিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করেন। তাদের চিৎকারে স্বজনরা ছুটে এসে গুরুতর আহতবস্থায় তিনজনকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্ত হাদিস সিকদার জানান, তারা আমাদের বন্ধবস্ত নেয়া জমি জবর দখল করে আছেন এনিয়ে তাদের সাথে আমাদের বিরোধ চলমান রয়েছে।

চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, এঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরিফ হোসেন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর