পরীমনির মুক্তির দাবিতে শাহবাগে সমাবেশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কারাগারে থাকা ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির মুক্তির দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে ‘শিল্পীর পাশে’ সংগঠন।

শনিবার (২১ আগস্ট) বিকেল ৪ টার দিকে ‘পরীমনির জন্য ন্যায় বিচার চাই’ ব্যানারে সমাবেশ করে সংগঠনটি।

সমাবেশে বক্তরা পরীমনির মুক্তির দাবি করেছেন। পরীমনিকে মুক্তি না দিলে আরও বড় সমাবেশের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, অভিনেতা আজাদ আবুল কালাম, ঝুনা চৌধুরী, মোহাম্মদ বারী, শহীদুন নবী, অপরাজিতা সংগীতা, সুজিত বিশ্বাস, মোস্তফা মনোয়ারসহ অন্যান্য সাংস্কৃতিক কর্মীরা।

এর আগে গত ১২ আগস্ট সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে পরীমনির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিক যৌথ বিবৃতি দিয়েছিল।

আজ (শনিবার) তৃতীয় দফায় রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় পরিমনিকে। এরপর শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদাল

এর আগে গত ৫ আগস্ট পরীমনির চারদিন, ১০ আগস্ট দুই দিন ও ১৯ আগস্ট একদিনে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে আজ আদালতে আনা হয় পরীমনিকে। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ৪ আগস্ট (বুধবার) পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পরীমনিকে আটক করে র‍্যাব। এ ঘটনায় পরের দিন র‌্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর