গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ডিমলায় দোয়া মাহফিল

নীলফামারীর ডিমলায় ভয়াল ২১শে আগস্ট নিহত দলীয় নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

শনিবার (২১ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে ২১ আগষ্ট গ্রেনেট হামলায় আইভী রহমানসহ নিহত দলীয় নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, যুবলীগের আহবায়ক শৈলেন চন্দ্র রায়, যুগ্ম আহবায়ক ও নীলফামারী জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ লেবু প্রমুখ।

তারিকুল ইসলাম সোহাগ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর