নাইক্ষ্যংছড়িতে পৌনে ২ লাখ ইয়াবাসহ স্কুল দপ্তরী আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে ১ লাখ ৭১ হাজার ইয়াবাসহ সোনাইছড়ি হাইস্কুলের দপ্তরী উছা হ্লা মার্মা ওরফে পিন্টুকে আটক করেছে পুলিশ।

সে সোনাইছড়ি ইউনিয়নের মারোগ্যা পাড়ার মৃত ক্যছ চিং মার্মার ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি।

শুক্রবার (২০ আগষ্ট) রাত ৮ টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের মারেগ্যা পাড়া এলাকায় এ অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়েছে বলে বার্তা বাজারকে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উছা হ্লা মার্মার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়িতে লুকায়িত অবস্থায় ১লাখ ৭১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আরো চার জনের নাম স্বীকার করেছে।

এই ঘটনায় পাঁচ জনকে আসামী করে মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ ধৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর