জাপান থেকে ঢাকায় এলো পৌনে ৮ লাখ টিকা

জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার চতুর্থ চালানে ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে।

শনিবার (২১ আগস্ট) বিকাল ৩টা ২৫ মিনিটে টিকা বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকার চতুর্থ চালান ঢাকায় পৌঁছেছে। বিকাল ৩টা ২৫ মিনিটে টিকা বহনকারী ফ্লাইটটি এসে পৌঁছায়।

এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান ঢাকায় আসে। এরপর ৩১ জুলাই দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা ও গত ২ আগস্ট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান আসে।

এখন পর্যন্ত চার দফায় জাপান থেকে ২৪ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে দেশে। বাংলাদেশকে ৩০ লাখ ডোজ করোনা টিকা দেওয়ার কথা রয়েছে জাপানের।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর