গড়াই নদীর পানি বিপদসীমার কাছাকাছি

কুষ্টিয়ায় কুমারখালী উপজেলার গড়াই নদীর পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি। কুমারখালী গড়াই নদীর ইকোপার্ক পয়েন্টে পানির উচ্চতা ১২ দশমিক ৪৮ সেন্টিমিটার। যা বিপদসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার (২০ আগস্ট) সন্ধ্যা থেকে শনিবার (২১ আগস্ট) দুপুর ১২ টা ঘণ্টায় পানির উচ্চতা ১ সেন্টিমিটার বাড়ে।

কুষ্টিয়া সদর উপজেলার শেখ রাসেল সেতু রক্ষা বাঁধে ভাঙন ও কুষ্টিয়ার খোকসা উপজেলার শহর রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন। এছাড়াও লালন আবাসনের ৫১ টি পরিবার ভাঙন আতংকসহ পানিবন্দী হয়ে পরেছে। তবে আজ গড়াই নদীর পানি বিপদ সীমা ছুঁই ছুঁই হয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে গত ১৫ দিন অতিবাহিত হলেও গড়াই নদের উপর নির্মিত শেখ রাসেল সেতু রক্ষা বাঁধ ঠেকাতে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। অন্যদিকে ১ মাস অতিবাহিত হলেও লালন আবাসনের ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কথা থাকলেও পানি উন্নয়ন বোর্ডের কোন কার্যক্রমের চোখে পরেনি। কুমারখালী-যদুবয়রা খেয়া ঘাটটিও ডুবে জনসাধারণের ভোগান্তি বেড়েছে দ্বিগুন। খোকসা শহর রক্ষা বাঁধও রয়েছে চরম ঝুঁকিতে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সালাউদ্দীন আহমেদ বলেন, গত এক সপ্তাহ থেকে গড়াই নদের পানি ১২.৪৮ সেঃমিঃ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে আজ থেকে পানি আর বৃদ্ধি পাবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মোশারফ হোসেন/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর