গ্রেনেড হামলায় জড়িতদের বিচার চায় নাটোর স্বেচ্ছাসেবক লীগ

আলোচিত একুশে আগষ্ট গ্রেনেড হামলায় জড়িত ও কুশিলবদের গ্রেফতার ও বিচারের দাবীতে নাটোরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে আওয়ামী লীগ।

শনিবার (২১ আগস্ট) দুপুরে নাটোর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আয়োজনে কানাইখালি পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।

এসময় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, একুশে আগষ্ট গ্রেনেড হামলা বিএনপির প্রত্যক্ষ মদদে হলেও সেই সব কুশিলবদের বিচার আজও হয়নি। অবিলম্বে হামলায় জড়িতদের বিচার দাবী জানান তারা।

এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট খন্দকার ইশতিয়াক আহমেদ ডলার, সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধন কর্মসূচীতে জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিয়ন হোসেন, প্রচার সম্পাদক তানভীর হাসান শাওন, মহিলা বিষয়ক সম্পাদক মৌমিতা ভট্টাচার্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাকলাইন শুভ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর