আলফাডাঙ্গায় ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ

ফরিদপুরের আলফাডাঙ্গায় ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, সহ-সভাপতি আশরাফ উদ্দিন তারা, ইকবাল হাসান চুন্নু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল কাশেম মন্ডল, গোপালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. মোনায়েম খান, বানা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা মূলত ১৯৭৫ সালের ১৫ আগস্টের ধারাবাহিকতা, সেদিন খুনীদের মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যা করা। আল্লাহর অশেষ রহমত ও মানুষের ভালোবাসার কারণে তিনি প্রাণে বেঁচে ফিরেছেন। কিন্তু নারী নেত্রী আইভি রহমানসহ অনেককে আমরা হারিয়েছি।

সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামল দিবসে শহীদ সকল নেতা কর্মীর আত্মার মাগফেরাত কামনা ও আহত সকলের প্রতি সহমর্মিতা জানিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর